ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাবিতে ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকা দাহ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ এএম

ঢাবিতে ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকা দাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে ‘অপপ্রচার, বিভ্রান্তিকর প্রচার, অবমাননাকর কথা’ বলায় ইলিয়াস হোসেন এবং পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকা দাহ করেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে রাজু ভাস্কর্যের পাদদেশে কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা।

এসময় তারা “পাকি বীজ দের ঠিকানা, এই বাংলায় হবেনা”, “শুনে রাখো রাজাকার, বাংলা আমার বাপ-দাদার”, প্রভৃতি স্লোগান দেন।

আয়োজকদের একজন, আরাফাত চৌধুরী বলেন, নৈতিকতার জায়গা থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আমরা এই আয়োজন করেছি।

তিনি বলেন, যেভাবে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার, বিভ্রান্তিকর প্রচার, অবমাননাকর কথা বলে যাওয়া হচ্ছে, তা এই বিজয়ের মাসে আমরা কোনোভাবেই মেনে নিতে পারিনা।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন