ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শাকসু নির্বাচন আয়োজন ও তপসিল ঘোষণার দাবিতে রাতে প্রশাসনিক ভবনে তালা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৫:১৪ এএম

শাকসু নির্বাচন আয়োজন ও তপসিল ঘোষণার দাবিতে রাতে প্রশাসনিক ভবনে তালা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজন ও তপসিল ঘোষণার দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা কর্মীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা বৃহস্পতিবার রাত ১০টার দিকে তারা প্রশাসনিক ভবন–১ এ তালা ঝুলিয়ে দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। একই রাতে ছাত্রদল আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ করেছে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধার পর থেকে ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপ বাংলাদেশ, ভয়েস ফর জাস্টিসের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান নেন। তারা শাকসুর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে ‘শাকসু চাই, শাকসু দাও, নইলে গদি ছাইড়া দাও’, ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ স্লোগান দিতে থাকেম। পরে রাত দশ-টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন এসব নেতাকর্মীরা। তারা মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। মধ্যরাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান করছিলেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক আজাদ শিকদার জানান ১০ তারিখ সংবাদ সম্মেলন করে নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট মহলের নির্দেশে তা স্থগিত করা হয়েছে। এতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছি।

এদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগের বিরুদ্ধে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের নেতাকর্মীরা সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গোল চত্বরে অবস্থান নেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম সরকার জানান সারা দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কর্মসূচির অংশ হিসেবে তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাবি শাখার সাবেক সমন্বয়ক পলাশ বখতিয়ার জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল ডাকসু নির্বাচনের পর শাকসু নির্বাচন আয়োজন করবে। কিন্তু তারা বারবার কালক্ষেপণ করছে। আজই তপসিল ঘোষণা না হলে অবস্থান কর্মসূচি চলব।

আজ রাতের মধ্যেই শাকসু নির্বাচনের তারিখ চেয়ে শিবির সমর্থিত প্যানেলের ‘সম্ভাব্য’ ভিপি প্রার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন চাই। আজকের মধ্যেই নির্বাচনের তারিখ ও তপসিল ঘোষণা করতে হবে।

এ বিষয়ে শাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ জানান নির্বাচনের সব প্রস্তুতি তাদের হয়েছে।উপাচার্য তারিখ ঘোষণা করলেই তপসিল প্রকাশ করা হবে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন