ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এনসিপির মিছিল থেকে পালিয়ে গেল যুবক

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৪:২১ এএম

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এনসিপির মিছিল থেকে পালিয়ে গেল যুবক

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মশাল মিছিলে হঠাৎ এক যুবকের ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীরা ওই যুবককে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে মশাল মিছিল বের করে এনসিপি। মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ সামনে থেকে এক যুবক জোরে ‘জয় বাংলা’ স্লোগান দেন।

তাৎক্ষণিকভাবে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকজন কর্মী ওই যুবককে ধাওয়া করলেও তিনি মসজিদের পাশের গলিপথ দিয়ে পালিয়ে যান। পরে দীর্ঘ খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এনসিপির নেতাকর্মীরা মিছিলটি পুনরায় শুরু করেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক মুখপাত্র সারফারাজ হক সজিবসহ এনসিপি, জাতীয় যুবশক্তি, ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা।

ঘটনার বিষয়ে শওকত আলী বলেন, ‘মিশনপাড়া এলাকায় মিছিলের পেছন দিক থেকে এক যুবক চিৎকার করে বলল, ‘আমি জয় বাংলা করি, আমারে কিছু কর।’ তখন আমাদের মিছিলে কয়েকজন নারী সদস্যও ছিল। তাদের একজন ডাক দিলে আমরা ছেলেটিকে ধরতে যাই, কিন্তু সে দৌড়ে পালিয়ে যায়। পরে আর তাকে পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও মিছিলটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন