ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দাওয়াহ সার্কেলের উদ্যোগে ঢাবিতে হচ্ছে শীতকালীন বইমেলা

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম

দাওয়াহ সার্কেলের উদ্যোগে ঢাবিতে হচ্ছে শীতকালীন বইমেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেলের উদ্যোগে চার দিনব্যাপী শীতকালীন বইমেলা আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পায়রা চত্বরে শুরু হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছানাউল্লাহ, বিশ্ব  ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হচ্ছে সমাজের জন্য জ্ঞানের উৎপাদন ও বিতরণ। এ ক্ষেত্রে বইমেলা অন্যতম একটি প্রধান অনুঘটক।’

বইমেলা আয়োজনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় এ ধরনের আয়োজনকে উৎসাহ দেয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জ্ঞানের উৎপাদন ও বিতরণে যারা যে প্রক্রিয়ায় সহযোগিতা করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তার পাশে থাকবে।’

বইমেলাকে একটি সর্বজনীন কর্মসূচি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এই কর্মসূচি সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে।’

উদ্বোধনের পর উপাচার্য বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বই মেলায় লেখক-পাঠক আড্ডা, আলোচনা সভা, কুরআন তিলাওয়াত, কুইজ প্রতিযোগিতা, বিনামূল্যে গাছের চারা বিতরণসহ বিভিন্ন আয়োজন রয়েছে।

উল্লেখ্য, বইমেলায় ২৮টি প্রকাশনীর স্টল স্থান পেয়েছে। আগামী ০৯ নভেম্বর ২০২৫ এই মেলা শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন