ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

৩ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১১:০৬ পিএম

৩ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আংশিক কমিটি অনুমোদন দিয়েছে ছাত্রদল।

বৃহস্পতিবার রাতে ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেজে এসব কমিটির তালিকা প্রকাশ করা হয়।

এতে দেখা যায়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। এতে সভাপতির পদ পেয়েছেন রাকিবুল কবির নিহাল ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন ইফতেখারুল ইসলাম বসুনিয়া।

অন্যদিকে, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ, বরিশালে ১০ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতির পদ পেয়েছেন মো. আল-আমিন রাহাত ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মো. ফাহিম আফ্রিদি উৎস।

আর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রদলের সভাপতির পদ পেয়েছেন জামিরুল ইসলাম জামিল ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মো. আব্দুল কাদের। ডুয়েটের কমিটিতে মোট ৩১ জনকে পদ দেওয়া হয়েছে।

তিন বিশ্ববিদ্যালয়ের কমিটিকেই আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন