ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জন্মদিনে হাসিনাকে জুতাপেটা, কুকুরকে খাওয়ানো হলো কেক!

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম

জন্মদিনে হাসিনাকে জুতাপেটা, কুকুরকে খাওয়ানো হলো কেক!

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার ৭৯তম জন্মদিন আজ রোববার। তার জন্মদিন উপলক্ষে এদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘দ্য রেড জুলাই’ নামে একটি সংগঠন ব্যতিক্রম কর্মসূচির আয়োজন করে।

হাসিনার জন্মদিনকে ইতিহাসের ঘৃণ্য দিন হিসেবে আখ্যা দিয়ে সংগঠনটির কর্মীরা তার ছবিতে জুতা নিক্ষেপ করে এবং কেক কেটে কুকুরকে খাওয়ান।

এ সময় তারা ‘শুভ শুভ শুভদিন, খুনি হাসিনার জন্মদিন’, ‘খুনি হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে’— এমন নানা স্লোগান দেন। পরে কেক কেটে কুকুরকে খাওয়ানো হয়।

এর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়।

কর্মসূচি উদযাপনকারীরা বলেন, আজ স্বৈরাচারী সরকার খুনি হাসিনার জন্মদিন ছিল। বিগত শাসন আমলে আমরা দেখতাম প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজের হলে হলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দালালরা শিক্ষার্থীদের বাধ্য করে এ জন্মদিন পালন করাতো।

তারা আরও বলেন, শুধু হাসিনা না, মুজিব পরিবারের সঙ্গে সম্পৃক্ত যত ধরনের দিবস ছিল সবগুলোতেই শিক্ষার্থীদের ভয় দেখিয়ে পালন করাতো।

‘এটা এখন ইতিহাসের ঘৃণ্য দিন হিসেবে পরিচিত হয়েছে’ উল্লেখ করে তারা বলেন, সেই ধারাবাহিকতায় আমরা এ দিনটি ঘৃণ্য দিন হিসাবেই উদযাপন করতে চাই।

সংগঠনের সদস্য সচিব মো. সজিব হোসেন বলেন, হাসিনার জন্য যে কেক কাটা হয়েছে সেই কেক কুকুর‌ও খেতে চাচ্ছে না। কুকুর‌ও বোঝে যে হাসিনা কতটা স্বৈরাচার ছিল।

তিনি বলেন, বিগত শাসন আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে যারা রাজনীতি করতেন না, তাদেরকেও বাধ্য করে এ দিনটি পালন করাতো।

এ আয়োজনটি প্রতিবাদ উল্লেখ করে তিনি বলেন, আমরা বোঝাতে চাই ভবিষ্যতে‌ও যেন কোনো শাসক স্বৈরাচারী হাসিনার মতো বাধ্য করে কোন দিবস পালন না করায়।

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন