ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গকসুর ফল ঘোষণা: ভিপি ইয়াছিন জিএস রায়হান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম

গকসুর ফল ঘোষণা: ভিপি ইয়াছিন জিএস রায়হান

সাত বছর পরে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাভার গণবিশ্ববিদ্যালয় ৪র্থ কেন্দ্রীয় ছাত্র সংসদ-গকসু নির্বাচন হয়েছে। এ নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াছিন আল মৃদুল দেওয়ান ও জিএস পদে বিজয়ী হয়েছেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের রায়হান খান।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর শুরু হয় ভোট গণনা।

রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের গকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার রফিকুল আলম। এতে ভোটার ছিলেন ৪৬৭২ জন। এর মধ্যে ৭০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।

২০১৩ সালে গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-গকসুর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ ২০১৮ সালে তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলাফলে ভিপি পদে ইয়াছিন আল মৃদুল দেওয়ান পেয়েছেন ৬৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মাজেদ সালাফী পেয়েছেন ৬৭৭ ভোট।

অন্যদিকে জিএস পদে রায়হান খান বিজয়ী হয়েছেন। শিবির সমর্থিত এই প্রার্থী পেয়েছেন ১১২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অন্তু দেওয়ান ৮১০ ভোট পেয়েছেন।

এদিকে এজিএস পদে ১৪০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী সামিউল হাসান শোভন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিফাতুর রহমান শিশির ১২৩৯ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন খন্দকার আব্দুর রহিম, তিনি পেয়েছেন ১৪৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী সালাউদ্দিন পেয়েছেন ৯৫৩ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে ১৪৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফয়সাল আহমেদ। সহ-ক্রীড়া সম্পাদক পদে ১৩০৭ ভোট পেয়ে আব্দুল্লাহ আল নোমান বিজয়ী হয়েছেন।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২৩৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মারুফ। সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন লীশা চাকমা।

দপ্তর সম্পাদক পদে শারমিন আক্তার বিজয়ী হয়েছেন ১১০৮ ভোট পেয়ে। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৮৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. জান্নাতুল ফেরদৌস।

সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ১১৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মনোয়ার হোসেন অন্তর।

এছাড়া পাঁচটি অনুষদে যথাক্রমে- কৃষি অনুষদে বিজয়ী হয়েছেন মহিউল আলম দোলন, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদে হুমায়ুন কবির। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- শাকিল আহমেদ, সেলিম আহমেদ অলি, মেহেদি হাসান ও মিনতুজ আক্তার মিম।

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে দুইজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন মেহেরুন খিলজি মিতু ও ইমদাদুল হক মিলন। স্বাস্থ্য বিজ্ঞান অনুষদে দুইজন বিজয়ী হয়েছেন। তারা হলেন নাশরুন সেঁজুতি অরণি ও পার্থ সরকার।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন