ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা রাবি শিক্ষকদের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ পিএম

আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা রাবি শিক্ষকদের

ফাইল ছবি।

পোষ্য কোটা বাতিলের আন্দোলনে উপ উপাচার্য ও শিক্ষকদের লাঞ্চিত করার অভিযোগ তুলে আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে সিনেট মিটিং শেষে এই ঘোষণা দেয়া হয়। এ সময়, কর্মকর্তা এবং কর্মচারীরা এ কর্মসূচির আওতায় থাকবে বলে জানানো হয়।

এর আগে, শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের বারান্দায় পোষ্য কোটা ইস্যুতে রাবি শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, রেজিস্ট্রার, প্রক্টর, জনসংযোগ প্রশাসকসহ ১০ জনকে অবরুদ্ধ করে রাখা হয়। এতে উত্তপ্ত হয়ে পড়ে ক্যাম্পাসের পরিস্থিতি।

/এএইচএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন